
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কারসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। এর আগে আজ ভোরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় সাবেক সংসদ সদস্য (এমপি) মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের আমিনুল ইসলাম (৪৭) ও রংপুর কোতোয়ালি থানার রামপুরা এলাকার প্রাইভেট কারচালক মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় টহলে থাকা পুলিশ সদস্যদের। প্রাইভেট কারের কাছে যাওয়ার আগেই সাত-আটজনের একটি দল সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে চালকসহ চারজনকে আটক করা হয়। পরে প্রাইভেট কার তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মানব পাচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত। তাঁদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।

সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
১ ঘণ্টা আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে