
‘আওয়াজ ডট বিডি’তে জমা পড়া অভিজ্ঞতাগুলোর একটি বড় অংশে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকাকালে যৌন নিপীড়নের কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। বিশেষ করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় শিশুদের নিরাপত্তা, নজরদারি এবং অভিযোগ জানানোর ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের মধুখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছর বয়সী জামাল মোল্লাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্মি ফাউন্ডেশন কলেজে (এএফসি) যৌন সহিংসতা, ধর্ষণ ও হয়রানির ভয়াবহ অভিযোগ তুলেছেন সাবেক চার নারী প্রশিক্ষণার্থী। বিবিসির অনুসন্ধানে তারা জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে (১৭ বছর বয়সে) প্রশিক্ষণ নেওয়ার সময় তারা একাধিকবার যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হন...