
চট্টগ্রামের বাঁশখালীতে পিতা মোহাম্মদ শাহজাহানকে হত্যার পর ওমানে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ছেলে মোহাম্মদ শাহাদাত (১৯)। গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা হয়। বর্তমানে তিনি বাঁশখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আগামীকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শাহাদাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, গত সোমবার তিনি তার পিতা মোহাম্মদ শাহজাহানের (৫০) মাথায় গাছের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। পরদিন মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পরই ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহাদাত।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার হত্যা মামলা দায়ের করেছেন। শাহাদাত মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে পারেন— এমন তথ্য পাওয়ার পর তাঁর ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে আটকের অনুরোধ করা হয়। এর ভিত্তিতে গতকাল রাতে ওমানে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সুধাংশু শেখর হাওলাদার আরও জানান, সোমবার রাত ১১টার দিকে ঋণের কিস্তি নিয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে মো. শাহজাহানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েকে শাসন করতে গিয়ে শাহজাহানের একটি চড় পুত্রবধূর গায়ে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত একটি গাছের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় সজোরে আঘাত করেন। আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ফেনসিডিলের মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
২০ মিনিট আগে
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে বৃহস্পতিবার চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য কিডস জোন। উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া। জেলা পরিষদ বলছে, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও স্থাপনা নিয়ে ভাবনা চলছে।
২১ মিনিট আগে
দেশ ও বিদেশ থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছিল।
২২ মিনিট আগে
ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রয়েছে বেশ কিছু মিল। সেই মিলের জায়গা থেকেই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনধারণ, সুপেয় পানির সংকট ও তা নিরসনের উদ্যোগ বিষয় দেখতে বরিশালে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল।
২৫ মিনিট আগে