
জমির নামজারির জন্য ‘সুনির্দিষ্ট হারে’ ঘুষ নেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। সেই হারে ঘুষ পরিশোধ না করলে হয়রানির শিকার হতে হয়। এ নিয়ে অভিযোগ করায় হুমকিও দেওয়া হয় সেবাগ্রহীতাকে। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলায়। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজীবের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন সেবাগ্রহীতা।
সম্প্রতি এমন অভিযোগ করেছেন সাকিল আহমেদ নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লায়। তাঁদের জমি তানোর পৌর এলাকায়। তানোর ইউনিয়ন ভূমি অফিসে এ জমির খাজনা-খারিজ করেন তাঁরা। এখানেই কর্মরত আছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজীব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকার কারণে ইউএনও ছিলেন অতিরিক্ত দায়িত্বে।
অভিযোগে সাকিল আহমেদ উল্লেখ করেন, গত ২৪ ফেব্রুয়ারি তাঁর মা গোলেনুর বিবিসহ নিকটাত্মীয়দের নামে জমির নামজারি ও জমাভাগের জন্য অনলাইনে আবেদন করেন। আবেদন করার পর তাঁর মোবাইলে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগের জন্য বার্তা আসে। প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের রায়ের নথি নিয়ে তিনি তানোর ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজীবের কাছে যান।
সাকিলের অভিযোগ, কাগজপত্র দেখার পর তানভীর আহমেদ সজীব বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকার নির্ধারিত ফির বাইরে ২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাইলে নানা ধরনের ত্রুটি ও অজুহাত দেখিয়ে নামজারি আবেদন আটকে রাখেন তিনি। নিরুপায় হয়ে সাকিল আহমেদ ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপর তানভীর আহমেদ সজীব ইউএনওর কাছে নামজারির প্রস্তাব করেন।
অভিযোগ অনুযায়ী, ওই প্রস্তাবের ভিত্তিতে এসি ল্যান্ডের দায়িত্বে থাকা ইউএনও নাঈমা খান গত ৭ এপ্রিল তিন একর আট শতক জমির নামজারি মঞ্জুর করেন। পরে সরকারি নিয়মে ডিসিআর ফি পরিশোধ করে প্রস্তাবিত খতিয়ান অনলাইন থেকে সংগ্রহ করেন সাকিল। এরপর হোল্ডিং খুলে অনলাইন দাখিলা সংগ্রহ করতে গেলে তানভীর আহমেদ সজীব তাঁর কাছে আবারও ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
সাকিলের অভিযোগ, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ‘নেট নেই’ বলে হোল্ডিং খুলে দিতে তালবাহানা করেন তানভীর। পরে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা অফিসে বসিয়ে রাখার পর হোল্ডিংয়ে দাখিলা জমা দেওয়া হয়। এ সময় তানভীর তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘এমন কাজ করব, সারা জীবন পস্তাবা।’ তিনি বলেন, এর কয়েক দিন পর তাঁর ওয়ারিশরা নম্বর হোল্ডিং যাচাই করতে গিয়ে দেখতে পান, সেখানে কোনো জমিই নেই। পরে অনলাইনে প্রস্তাবিত খতিয়ান যাচাই করে তিনি জানতে পারেন, গত ৭ এপ্রিল মঞ্জুর হওয়া তাঁর নামজারি মাত্র ৪৩ দিনের মাথায় ২০ মে বাতিল করেছেন ইউএনও। অথচ তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
সাকিলের অভিযোগ, তানভীর বেঁধে দেওয়া ‘রেট’ অনুযায়ী টাকা না পেয়ে ইউএনও নাঈমা খানকে দিয়ে তাঁর নামজারি বাতিল করেছেন। বিষয়টি জানতে তানভীরের কাছে গেলে তিনি দুর্ব্যবহার করে অফিস থেকে বের করে দেন। পরে ভুক্তভোগী সাকিল ইউএনও নাঈমা খানের কাছে গিয়ে বিষয়টি জানান। এরপর ইউএনও তাঁকে নতুন করে নামজারির আবেদন করতে বলেন।
সাকিল আরও অভিযোগ করেন, পরদিন ভূমি কর্মকর্তা তানভীর তাঁকে ফোন করে বলেন, ‘আমি তোমার খারিজ নষ্ট করেছি, আমিই ঠিক করে দেব। আমার রাজশাহীর বাড়িতে এসো, আমি নিজেই সব ঠিক করে দেব।’ এ বক্তব্যের কলরেকর্ড ভুক্তভোগীর কাছে সংরক্ষিত রয়েছে।
সাকিলের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মন্ত্রণালয়ের পাশাপাশি এই অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের কাছেও দিয়েছেন। তাঁর দাবি, ইউএনও নাঈমা খান ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজীবের যোগসাজশে নামজারি বাতিল করেছেন।
এসব অভিযোগের বিষয় জানিয়ে ইউএনও নাঈমা খানের বক্তব্য জানতে চাইলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান। পরে তিনি আর কল রিসিভ করেননি। তবে পরবর্তীকালে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজীব নিজেই এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে ইউএনওকে ফোন করার কারণ জানতে চান। এ সময় তাঁর এবং ইউএনওর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় জানালে তিনিও বলেন, মোবাইলে তিনি কথা বলবেন না।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল জলিল বলেন, ‘আমরা অফিসের স্টাফরা মিলে দুপুরে খাওয়ার জন্য অফিসের ভেতরে রান্না করি। বাড়িতে খেতে গেলে সময় লাগে এবং অফিসের কাজে ব্যাঘাত ঘটে। অফিসের ভেতরে রান্না করা ঠিক হচ্ছে কি না বলতে পারব না। তবে আমাদের কাছে খারাপ মনে হচ্ছে না।
৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নির্যাতনের সময় কিশোরের মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে...
১ ঘণ্টা আগে
সম্প্রতি সরকারি উদ্যোগে হরিহর নদ খনন করা হয়েছে। এর মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে নদে পানি বেড়ে স্রোতের সৃষ্টি হয়। এতে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে সেটি নিচের দিকে দেবে ভেঙে পড়েছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের ঝুলিয়ে দেওয়া তালা খুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে তালা কে বা কারা খুলেছে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
২ ঘণ্টা আগে