
নদীমাতৃক বাংলাদেশের ব্যাক ওয়াটার পর্যটন বা জলভিত্তিক পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। তিনি বলেছেন, পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে পর্যটকদের নিরাপত্তাও স্বাভাবিকভাবে বাড়বে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত ‘ব্যাক ওয়াটার টুরিজম উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সামীমুজ্জামান বলেন, ব্যাক ওয়াটার টুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের প্রায় পুরো অঞ্চলই অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে এ পর্যটন বিকাশে নির্দিষ্ট ও বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোর উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
করপোরেশনের চেয়ারম্যান বলেন, স্থানীয় জনগণকে পর্যটন কার্যক্রমের সঙ্গে যুক্ত করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা আরও কার্যকর হবে। পাশাপাশি স্থানীয় জনগণের আয় বাড়ার সুযোগ তৈরি হলে পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে তাদের ইতিবাচক সম্পৃক্ততাও বাড়বে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি টুরিজম হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। পর্যটন খাতের অগ্রযাত্রায় বেসরকারি খাতের অংশীজনদের এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতে আন্তমন্ত্রণালয় সমন্বয়হীনতা দূর করতে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতি ২০২৬ প্রণয়নের কাজ চলছে। পর্যটন স্পট উন্নয়নে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।
রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, জাতীয় পর্যটন কাউন্সিলের সভা প্রতি ছয় মাস অন্তর আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগবান্ধব নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টুরিজম বোর্ড ও বাংলাদেশ টুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা পেলে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান অদূর ভবিষ্যতে ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দূর করতে ইতিমধ্যে ‘টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ (টিএসএ) তৈরির কাজ শুরু হয়েছে। এ ছাড়া চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) টাঙ্গুয়ার হাওর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।
সচিব বলেন, অতীতে সমন্বয়হীনতার কারণে পর্যটন খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা পেলে এ সমন্বয়হীনতা দূর করে পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সেমিনারে বাংলাদেশের ব্যাক ওয়াটার পর্যটনের গুরুত্ব, বর্তমান অবস্থা, সম্ভাবনা, উন্নয়নের চ্যালেঞ্জ, কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, এনডিসি।
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বৃহস্পতিবার বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত ‘ব্যাক ওয়াটার টুরিজম উন্নয়ন’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে