
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সিফাত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফাহিম ফারুকী। তিনি একই ডিপার্টমেন্টের একই বর্ষের শিক্ষার্থী। তিনি মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক।
অভিযোগপত্রে সিফাত উল্লেখ করেন, কয়েক দিন আগে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে পোস্টে কিছু গালিসূচক শব্দ থাকায় পরবর্তী সময়ে তিনি সেটি মুছে দেন।
তাঁর দাবি, এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন, ফাহিম ফারুকী নামের একজন তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানির মামলা করার কথা বলেছেন। বিষয়টি জানতে তিনি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে পরে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়। এ সময় তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে সিফাত দাবি করেন, তাঁকে বলা হয়েছে, তুমি মঞ্চ ২৪-এর আহ্বায়ককে নিয়ে সমালোচনা করেছ। যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকো। এ ছাড়া ডিজিএফআই ও এনএসআইয়ের মাধ্যমে তাঁকে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তাঁর নামে ১০ লাখ টাকার মানহানির মামলা করা হবে এবং ‘প্রশাসন আমার পকেটে’—এমন বক্তব্য দিয়ে তাঁকে দেখা করার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সিফাত।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সিফাত বলেন, এসব হুমকির কারণে তাঁর মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশে পড়াশোনার অধিকার নিশ্চিত করতে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ফাহিম ফারুকী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। আমি কাউকে কোনো ধরনের হুমকি দিইনি। আমি যদি কাউকে হুমকি দিয়ে থাকি, তার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আমার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
তিনি বলেন, ‘ওই পোস্টটি আমি নিজেও পড়েছি এবং সেখানে এমন কিছু বক্তব্য রয়েছে, যেগুলো আমার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সে আমাকে বিভিন্ন সময় অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছে। বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি “জুলাই একটা ব্যবসা”—এ ধরনের মন্তব্যও করেছেন। এসব কারণে আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করেছি এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অভিযোগপত্রটি গ্রহণ করেছি। অভিযুক্তের সঙ্গে আমার কথা হয়েছে। সে ঢাকায় আছে, আসলে দুজনের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি সমাধান করা হবে।’

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
৯ মিনিট আগে
রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮)...
১৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাঠি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে