
নামাজ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার এক গভীর সংযোগের মাধ্যম। এই ইবাদত আদায়ের সময় আমাদের উচিত সর্বোচ্চ মনোযোগ ও বিনয় বজায় রাখা। তাই নামাজের মধ্যে কোনো কিছু বিঘ্ন ঘটলে তা থেকে সতর্ক থাকা অপরিহার্য। হাই তোলা এমনই একটি বিষয়, যা নামাজে মনোযোগ নষ্ট করতে পারে। এ ক্ষেত্রে ইসলামিক নির্দেশনা হলো, নামাজে বা নামাজের বাইরে—সব সময় হাই এলে প্রথমেই তা রোধ করার চেষ্টা করা উচিত।
হাই তোলা নিয়ে যা বলেছেন নবীজি (সা.): ইসলামে হাই তোলাকে শয়তানের পক্ষ থেকে আসা একটি অবাঞ্ছিত অভ্যাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, ‘হাই শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং তোমাদের কারও হাই এলে সে যেন যথাসাধ্য তা রোধ করে। কেননা কেউ হাই তুললে শয়তান তাকে নিয়ে হাসে।’ (সহিহ বুখারি: ৬২২৬)
এই হাদিস থেকে বোঝা যায়, হাই তোলা কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে শয়তানের প্ররোচনা থাকে। তাই প্রতিটি মুমিনের উচিত, এই অভ্যাস থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করা।
নামাজের মধ্যে হাই এলে করণীয়: নামাজের মধ্যে হাই এলে তা রোধ করার গুরুত্ব আরও বেড়ে যায়। কেননা নামাজ হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই শয়তান নানাভাবে নামাজিকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘নামাজের মধ্যে তোমাদের কারও হাই এলে সে যেন যথাসম্ভব তা রোধ করে। কেননা, শয়তান এ সময় (মুখ দিয়ে) প্রবেশ করে।’ (সহিহ মুসলিম: ২৯৯৫)
অতএব, নামাজে হাই এলে প্রথমে ঠোঁট চেপে তা পুরোপুরি রোধ করার চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে মুখ খোলা না রেখে এক হাত দিয়ে মুখ ঢেকে নিতে হবে। এর মাধ্যমে আমরা শয়তানের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং ইবাদতে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারি।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
পৃথিবীতে প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু এক অবধারিত ও ধ্রুব সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)। মৃত্যু জীবনের সমাপ্তি নয়, বরং এটি এক নতুন জীবনের দ্বারপ্রান্তে উপনীত হওয়া। এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়েও জীবিতদের জন্য
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
মানুষের জীবন একটি স্বল্পকালীন যাত্রা। পথের দুই ধারে কত রং, প্রলোভন আর আকর্ষণ; ধনদৌলতের ঝলক, খ্যাতির হাতছানি, ক্ষমতার নেশা কিংবা আরাম-আয়েশের চাহিদা। এসব বৈধ নিয়ামত উপভোগ করা যাবে না, ইসলাম এমন কথা বলে না। ইসলাম বরং দুনিয়াকে আল্লাহর দেওয়া অনুগ্রহ হিসেবে গ্রহণ করতে শেখায়।
২ দিন আগে