
ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় স্বামী জাকির মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। আদালত চলাকালে দণ্ডপ্রাপ্ত জাকির মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামের জাকির মোল্যার সঙ্গে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের রেখা বেগমের ২০০৯ সালে পারিবারিকভাবে বিবাহ হয়।
বিয়ের পর থেকেই রেখা বেগমকে যৌতুকের জন্য বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছিল জাকির। একপর্যায়ে রেখা বেগম তাঁর পিতার জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা দেয় জাকিরকে। ওই টাকা জাকির নষ্ট করে ফেলে। পুনরায় রেখা বেগমকে টাকার জন্য চাপ দিতে থাকে। রেখা বেগম টাকা দিতে রাজি না হলে ২০১৫ সালের ২২ অক্টোবর রেখা বেগমকে বেদম মারধর করে জাকির। রেখা বেগমকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেখা বেগমের চাচা বাচ্চু খান হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১১ বছর পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, যৌতুক না দেওয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী জাকির মোল্যা। এ ঘটনায় ওই সময় রেখা বেগমের চাচা হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালতের বিচারক জাকির মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
১২ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২১ মিনিট আগে
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে