
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চের লোহার ফ্রেমসহ মালামাল বিক্রির সময় সাব্বির খান নামে এক যুবককে আটক করা হয়। পরে বিদ্যালয়ে নেওয়ার পর বিক্ষুব্ধ লোকজন তাঁর চুল ও গোঁফ কেটে দেয়। পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরিফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরিফে যাবেন জাকের ও ভক্তরা। আজ বুধবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে....

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।