
পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও পার্বত্য মন্ত্রণালয়ের গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রহুল আমিন।
এতে অভিযোগ করা হয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর অতিবাহিত হলেও এর মূল ধারাগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশেষ করে, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন বিধিমালা না হওয়ায় আজ পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি।
স্মারকলিপিতে বলা হয়, নবনির্বাচিত সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী (মীর মোহাম্মদ হেলাল উদ্দিন) শপথ নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি পার্বত্য চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। উক্ত অনুচ্ছেদ অনুযায়ী, উপজাতিদের মধ্য হতে একজন মন্ত্রী নিয়োগ করার কথা থাকলেও বর্তমানে প্রতিমন্ত্রী পদে অ-উপজাতি নিয়োগ দেওয়াকে চুক্তির সাংঘর্ষিক ও বিধিবহির্ভূত বলে মনে করছেন তাঁরা।
স্মারকলিপির দাবিগুলো হলো—প্রতিমন্ত্রী পদ থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রত্যাহার করা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নতুন করে উপজাতি কাউকে পদায়ন না করা। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
এতে আরও উল্লেখ করা হয় যে, একদিকে ১৯০০ সালের ব্রিটিশ শাসনবিধি বলবৎ থাকা এবং অন্যদিকে ‘অপারেশন উত্তরণ’-এর মতো সেনাশাসিত ব্যবস্থার কারণে পাহাড়ের সাধারণ প্রশাসন ও আইনশৃঙ্খলায় স্থবিরতা বিরাজ করছে। ফলে পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের (পার্বত্য অঞ্চল) সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বিশিষ্ট লেখক শিশির চাকমা ও অ্যাডভোকেট জুয়েল দেওয়ান। নেতারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের ৭০ শতাংশ খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাশয়টি ২০ দিন ধরে বালু ফেলে দখল করে নেয় একটি চক্র।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
৪ ঘণ্টা আগে