
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...

একে একে তিন সন্তানের মৃত্যু। প্রথমে ধারণা করা হয়েছিল, খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং। কিন্তু পরে জানা যায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নাটকীয় ঘটনাটি ভারতের পাঞ্জাবের। নিজের তিন শিশুসন্তানকে কীটনাশক মেশানো মিষ্টি খাইয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে...

স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে ও ১৭৩ জনকে বিভিন্ন অভিযোগে আদালতে পাঠানো হয়েছে।