Ajker Patrika

কো-অর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৪: ৩৭
কো-অর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটিতে সেলস প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সিআরএম প্ল্যাটফর্ম, এক্সেল, ড্যাশবোর্ড এবং রিপোর্টিং টুল সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৬ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত