
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল বুধবার সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। এ ঘটনায় তিনজনকে বদলি করা হলো।
ওই তিন কর্মকর্তা-কর্মচারী হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতি। এঁদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বুধবার রাতেই তিনজনকে বদলি করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হাজির হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখতে পাননি। অফিস ছিল তালাবদ্ধ। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করেন প্রতিমন্ত্রী।
এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাঁরা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩৩ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩৮ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪১ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪৪ মিনিট আগে