
রাজধানীর মিরপুরে আগুনে দগ্ধ হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিক শিফা আক্তার (১৮)। তাঁর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় স্বামী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেছে শিফার পরিবার।

দেশে কঠোর যৌতুক নিরোধ আইন থাকলেও সমাজে কোনোভাবেই থামছে না যৌতুক দেওয়া-নেওয়ার কুপ্রথা। প্রতিনিয়ত যৌতুকের লোভী থাবায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন গৃহবধূরা...

ভোলায় যৌতুকের দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারা ভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।