
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের ক্যালিব্রেটেড বা হিসাব-কিতাব করা অবস্থানকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এতে নয়াদিল্লির সরকার চাপে পড়তে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গ ইকোনমিকসের ভূরাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক চেতনা কুমার ও অ্যাডাম ফারার আজ বৃহস্পতিবার লিখেছেন, ‘এই ঘটনা ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের ঝুঁকি তৈরি করছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য ঘরোয়া অস্বস্তির কারণ হতে পারে।’ তাঁরা বলেন, জাহাজটিতে হামলার ঘটনা অস্বস্তিকর দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যুদ্ধ নিয়ে ভারত ও শ্রীলঙ্কা—দুই সরকারের ওপরই রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তবে এটিকে দক্ষিণ এশিয়ায় সংঘাত বিস্তারের ইঙ্গিত হিসেবে তাঁরা দেখছেন না।
ঐতিহাসিকভাবে তেহরানের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার স্পষ্ট নিন্দা না করায় দেশে সমালোচনার মুখে রয়েছে মোদি সরকার। আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক সামাল দেওয়া, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং জ্বালানি, নিরাপত্তা ও বিনিয়োগ স্বার্থ রক্ষা—এই জটিল ভারসাম্য রক্ষার কৌশলের অংশ হিসেবেই দিল্লি এগোচ্ছে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদির সম্পর্ক ইতিমধ্যে কঠিন শুল্ক আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় পরীক্ষার মুখে রয়েছে। সাবমেরিন-সংক্রান্ত ঘটনাটি যেহেতু শ্রীলঙ্কার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ঘটেছে, তাই প্রকাশ্যে কিছুটা দূরত্ব বজায় রাখার সুযোগ পাচ্ছে নয়াদিল্লি। তবে ভারত ও শ্রীলঙ্কা যেখানে নিয়মিত যৌথ টহল পরিচালনা করে, সেই এলাকায় একটি মার্কিন সাবমেরিনের উপস্থিতি দিল্লির কৌশলগত মহলে উদ্বেগ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ফ্রিগেট আইআরআইএস দেনা বুধবার শ্রীলঙ্কার উপকূলে ডুবে যায়। এতে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, আর শতাধিক নাবিক নিখোঁজ বা নিহত হয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন জাহাজটিকে ডুবিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন ভূপৃষ্ঠে থাকা জাহাজে হামলা চালাল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই যুদ্ধজাহাজটি ভারত সফর করে। সে সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৪০টি দেশের নৌযানের সঙ্গে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেয় জাহাজটি।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক...
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
১৪ ঘণ্টা আগে