যাবজ্জীবন

লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
লালমনিরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।

তরুণী নির্যাতনের ঘটনায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড, রায় শুনে হাউমাউ করে কাঁদছেন স্বজনেরা
তরুণী নির্যাতনের ঘটনায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড, রায় শুনে হাউমাউ করে কাঁদছেন স্বজনেরা











