ফরিদপুর
পদ্মা নদীঘেরা ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর দক্ষিণ-মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জনপদ। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এ জেলার বিশেষ পরিচিতি রয়েছে। এই জেলা ও এর উপজেলা যেমন- ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী ও সালথা-এর সকল স্থানীয় রাজনীতি, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা, সামাজিক ঘটনা এবং নানা সমসাময়িক সংবাদ এই টপিক পেজে প্রকাশিত হয়।

‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পোড়ানো হবে’
ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ ঘটনার দায়ও কেউ নেবে না বলে মন্তব্য করেছেন তিনি।

কাল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে কৃষক দল
আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।

ফরিদপুরে দুই শতাধিক লগি-বইঠাসহ আটক ১
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বইঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে (৪৫) আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব লগি-বইঠা উদ্ধার করা হয়।

‘১৪০০ খুনের পর রাজুকেও হত্যা করল আপনার লোকজন’—শেখ হাসিনার উদ্দেশে রিজভী
‘কত কান্না আমরা থামাব, কত চোখের পানি আর ফেলব।’ কৃষক দল নেতা রাজু মোল্যার জানাজায় অংশ নিয়ে এভাবেই শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ১৪০০ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজ রাজুকে হত্যা করেছে...












