
রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মীর হোসেন (৫৫) নামের একজন দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। তিনি ফিলিং স্টেশনটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আজ রোববার রাত পৌনে ৯টার মীর হোসেনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। সঙ্গে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউরেকা পেট্রলপাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তাকর্মী হিসেবে প্রায় ২০ বছর ধরে কাজ করছেন।
প্রসঙ্গত, রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা একটি তেলের ট্যাংকারে আগুন লেগেছিল। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই দিনে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
১০ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে
কক্সবাজার শহরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুরে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে