
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক যুগল। এমন বিরল এক দৃশ্যের সাক্ষী হয়েছে মানিকগঞ্জ ফিরোজা বেগম জেনারেল হাসপাতাল। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুকে সরাসরি সম্প্রচার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিরোজা জেনারেল হাসপাতালের একটি অব্যবহৃত কক্ষে এই বিশেষ বিয়ের আয়োজন করা হয়। দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার হাত-পা ব্যান্ডেজে মোড়া থাকলেও নির্ধারিত লগ্ন নষ্ট করতে রাজি হয়নি পরিবার। তাই হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় হাসপাতালেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়।

বরের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া নাগবাড়ী এবং কনের বাড়ি ঘিওর উপজেলায়। বরের পরিবার শহরে ক্রোকারিজের ব্যবসার সঙ্গে জড়িত।
আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, আনন্দ কিছুদিন আগে রাতে ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঢাকার পঙ্গু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিয়ের আয়োজন করা হয়। ধর্মীয় সব রীতি মেনেই হাসপাতালে বিয়ের কাজ সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
ফিরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগী আনন্দ সাহার হাত ও পায়ে গুরুতর আঘাত ছিল। আজ তাঁর বিয়ের লগ্ন ছিল। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা স্থিতিশীল থাকায় কেবিনের বাইরে হাসপাতালের অব্যবহৃত জায়গায় বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। রোগীর সেবার পাশাপাশি যেকোনো মানবিক বিষয়ে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সব সময়ই আন্তরিক।’

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম ফারজানা খাতুন (২৩)। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে তাঁর বাড়ি।
৪ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পরিচয়ে ডাব ব্যবসায়ী ইব্রাহীমকে অপহরণ, ছিনতাই ও হত্যার অভিযোগে ১০ মাস পর মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন (৪৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগে