পররাষ্ট্র মন্ত্রণালয়

লিবিয়া থেকে ফিরলেন অপহৃত-নির্যাতিত আরও ১৭৪ বাংলাদেশি
দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তায় তাঁদের প্রত্যাবাসন করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাতটায় বুরাক এয়ারের ইউজেড–২২২ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে আগুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিক্যাবের লাউঞ্জে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বইপুস্তকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সৌদিতে শতকরা ১-২ নারী শ্রমিক নির্যাতনের শিকার, সংখ্যায় অনেক
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকের ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন বলে সংসদীয় স্থায়ী কমিটিকে তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে প্রায় ১ লাখ ৬৯ হাজার নারী শ্রমিকের উল্লেখ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।











