মাছ

সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক
সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ।

সেন্ট মার্টিনের নিষিদ্ধ এলাকায় ট্রলিং, ট্রলারচালকের দুই মাসের কারাদণ্ড
সেন্ট মার্টিনের নিষিদ্ধ সমুদ্রসীমায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ট্রলারের চালককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে না পারায় তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চায়না দুয়ারির ফাঁদে দেশীয় মাছের পোনা, হুমকিতে জলজ প্রাণী
শিক্ষক কামাল উদ্দিন বলেন, খালটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি জলপথ এবং মাছের প্রজনন ও বিচরণের অন্যতম মাধ্যম। এভাবে জাল বসিয়ে মাছ শিকার চলতে থাকলে একসময় দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম কত
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেছেন জেলেরা। আর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শিকারে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই আড়তদারদের নজর কাড়ে বহু আকাঙ্ক্ষার সেই ‘বড় ইলিশ’। পড়ে সেটি নিলামে বিক্রি হয়...












