কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে দাউদকান্দির দৌলতদি স্লুইসগেটসংলগ্ন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফাইম (১৩) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
নিহত ফাইমের বাবা মজিবুর রহমান বর্তমানে দাউদকান্দি পৌর সদরের দোনারচর গ্রামে ভাড়া থাকেন। তিনি বলেন, ‘আমার ছেলে ফাইম গতকাল বুধবার অটোরিকশা নিয়ে বের হয়। সারা দিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জানতে পারি, দাউদকান্দির দৌলতদি স্লুইসগেটসংলগ্ন জঙ্গলে তার লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখি, ছেলের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোতাব্বির হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। খুনের বিষয়ে তদন্ত চলছে।

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন কাজী (৩৫)। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে...
৫ মিনিট আগে
ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে
গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাঁকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে...
১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে