সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দেশের বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন কক্সবাজার আদালত।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাবেক ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্তের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আসামি বরখাস্ত পুলিশের ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার দাশ এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রদীপের পক্ষে রানা দাশ গুপ্তের অসমাপ্ত যুক্তিতর্ক আজ বুধবার শেষ হয়েছে।
এর আগে সোমবার পর্যন্ত এ মামলার ১৩ জন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আজ আসামি প্রদীপের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত তাঁর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে ১৫ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত ৩১ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছেন।
পিপি বলেন, এ মামলায় গত বছরের ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আট দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এরপর আদালত জেরা শেষে ৬ ও ৭ ডিসেম্বর ৩৪২ ধারায় ১৫ আসামির লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণের পর চার দিনের যুক্তিতর্কের দিন ধার্য করেন।
এর আগে আজ সকাল ৯টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শাপলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২৬ অর্থবছরে রোগীদের পথ্য (খাবার) সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার প্রতিবাদে...
৯ মিনিট আগে
নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। আজ দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে
ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
৩৭ মিনিট আগে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে