কক্সবাজার সদর

সেন্ট মার্টিনে জাহাজ চলবে কবে, জানা গেল যা
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করছে সরকার। তবে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন না পাওয়া ও ঘাট নিয়ে জটিলতায় নির্ধারিত দিনে এই রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে না।

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোলে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি সৈকত। সড়কের এক পাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্য পাশে ছোট ছোট সবুজ পাহাড়ের সারি। মেরিন ড্রাইভের পাশ ঘেঁষে সবুজ গাছগাছালির মধ্যে লাল রঙের দেয়াল এবং লাল টালির ছাদের নিচে ছোট ছোট ভবন নিয়ে গড়ে উঠেছে একটি রিসোর্ট।

অবৈধভাবে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালেন রোহিঙ্গা আসামি
কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রোহিঙ্গা আসামি মোহাম্মদ ইব্রাহিম হাতকড়াসহ পালিয়েছেন। বুধবার রাতে পালানোর ঘটনায় তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে উখিয়া থানা-পুলিশ।












