Ajker Patrika

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা
ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
মুড়ির প্যাকেট রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ওই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, ভোরের দিকে সেনহাটি ৭নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।

কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন মনিরুল ইসলাম। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত