
কক্সবাজার শহরের স্ট্যান্ড পার্ক রিসোর্টের শৌচাগার থেকে কুলছুমা আকতার নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য দুই হোটেলকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রোহিঙ্গা আসামি মোহাম্মদ ইব্রাহিম হাতকড়াসহ পালিয়েছেন। বুধবার রাতে পালানোর ঘটনায় তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে উখিয়া থানা-পুলিশ।

মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হয়। রানওয়ে সম্প্রসারণসহ কাজ শেষ হওয়ায় আগামী অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।