Ajker Patrika

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৬: ৫০
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামে
আজ সোমবার সকালে কেজিডিসিএল এক গণবিজ্ঞপ্তিতে এলএনজি সরবরাহ বন্ধ থাকার তথ্য জানায়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ সোমবার সকালে চট্টগ্রামে অবস্থিত কেজিডিসিএল এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেজিডিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ কমে যাবে। এ সময়ে কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখে পড়বেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত