
২৬০ কোটি টাকার বেশি ঋণখেলাপির মামলায় চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ জানান, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ঋণ নেওয়া ১৫০ কোটি টাকা পরিশোধ না করায় তা বেড়ে সুদ-আসলে ২৬০ কোটি ৭৭ লাখ টাকা দাঁড়িয়েছে। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ব্যাংকের আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে যে বন্ধকি সম্পত্তি রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে।
উল্লেখ্য, গত বছর গণ-অভ্যুত্থানের পর প্রায় আট বছর পর ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির নেতা আসলাম চৌধুরী।
এর আগে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে তাঁর ছবি প্রকাশ হলে তুমুল আলোচনার মধ্যে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
মামলায় তাঁর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলার পাশাপাশি দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আরও অন্তত ৫০টির অধিক মামলা রয়েছে।

বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।
২ ঘণ্টা আগে