খেলাপি ঋণ

নলেজ হাবের প্রতিবেদন: খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত, মূলধনেও বড় ঘাটতি
দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট এখন গভীর থেকে গভীরতর হচ্ছে। বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ। বিপুল খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো মূলধনও নেই ব্যাংকগুলোর...

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

সরকারমুখী ব্যাংকিং, দ্বিমুখী চাপ
ব্যাংকিং খাতের ঋণপ্রবাহ ক্রমেই সরকারমুখী হয়ে পড়ছে। এতে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, ব্যাংক খাতের একাংশ যখন তীব্র তারল্যসংকটে ভুগছে, তখন পুরো খাতে জমছে বিপুল অলস অর্থ। খেলাপি ঋণ, অর্থ পাচার, অনিয়ম ও ব্যাংকের ওপর আস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

৬২ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণে আগ্রহ নেই ব্যবসায়ীদের
বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি নেই। চার মাসে ঋণ বিতরণ হয়েছে ১০ হাজার কোটি টাকা; আর বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা থেকে ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫০ কোটি টাকা।









