
চট্টগ্রামে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।
এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, খুলশী থানার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় গতকাল সোমবার গ্রেপ্তার অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আজ আদালত শুনানি শেষে আসামিকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
অমি দাশের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। নগর পুলিশের পুলিশ টেলিকম ইউনিটের সদস্য অমি দাশ তখন খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
২৯ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৪৪ মিনিট আগে