কনস্টেবল

কনস্টেবল আনোয়ার হত্যায় সন্ত্রাসী সবুজ-শহীদ বাহিনী
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অপরাধপ্রবণ হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের অভিযোগ...

পছন্দের প্রাইভেট কার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল
যৌতুক হিসেবে চেয়েছিলেন মারুতি ব্রেজা, কনে পক্ষ জোগাড় করতে পেরেছিল হুন্দাইয়ের প্রাইভেট কার। সেই গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বর ভারতের দিল্লি পুলিশের কনস্টেবল কুলদীপের বিরুদ্ধে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্বর্ণালংকারসহ আরও বেশকিছু যৌতুক নেওয়ার কথা জানা গেছে।

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভৈরব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সাইদা আক্তার মারা গেছেন। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এক সপ্তাহ আগে তিনি ভৈরব থানায় যোগ দিয়েছিলেন।












