
যৌতুকের মামলায় কারাগারে থাকা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

খুলনায় ১৬ বছর বয়সী নির্জনা হত্যা মামলায় বাবা আকাশ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ রোববার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন...

বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।