
ভোলার বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে জেসমিন খানম (৪০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নারী উপজেলার গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাকেরভিটা এলাকার মো. জসিমের স্ত্রী।
পরিবার, উদ্ধারকর্মী ও স্থানীয়রা জানায়, আজ সকালে জেসমিনের প্রতিবন্ধী ছেলে মো. তানজিল (১৭) তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য জেসমিন নদীতে ঝাঁপ দিলে স্রোতের টানে তলিয়ে যান তিনি। এ ঘটনায় ছেলে তানজিলকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ নারীর শ্বশুর মো. শাহজাহান খান জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তাঁর নাতি নদীতে পড়ে গেলে ছেলের বউ তাকে উদ্ধার করতে নদীতে নামেন। কিন্তু হঠাৎ তিনি নদীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পরেশ চন্দ্র পাল সন্ধ্যা সাড়ে ৭টায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থেকে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শেষ করেছি। কিন্তু নিখোঁজ সেই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা ও কোস্ট গার্ডের সদস্যরা মিলে আগামীকাল রোববার সকালে আবার অভিযান চালাব।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে