
বরিশালের মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে আসামিকে বাঁচাতে বয়স কমিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই আসামিকে জামিনের জন্য দ্বৈত জন্মনিবন্ধন দেন। এর মধ্যে দ্বিতীয় দফায় দেওয়া জন্মনিবন্ধনে বয়স এক বছর দুই মাস কমিয়ে দেন।
গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান দুটি জন্মনিবন্ধন হাতে পাওয়ার পরে বিষয়টি জানতে পারেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান দ্বৈত জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি তথ্য গোপন করে দ্বিতীয়বার জন্মনিবন্ধন করে থাকতে পারেন।
মামলার সূত্রে তদন্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের জামাল সরদারের ছেলে রাকিব সরদারের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জনৈক মাহমুদ খান বাদী হয়ে রাকিব সরদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় রাকিব সরদার আসামি রয়েছেন। মামলার তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য অনুসন্ধানে গিয়ে তাঁর নামে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়।
কর্মকর্তা আরও বলেন, রাকিব সরদারের নামে ২০০৮ সালের ১ জুলাই মুলাদী সদর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা হয়। ওই জন্মনিবন্ধন অনুসারে তাঁর জন্ম তারিখ ২ এপ্রিল ২০০৬। অপর দিকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাকিবের নামে ইস্যু করা জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয়েছে ৭ জুন ২০০৭। দ্বিতীয় জন্মনিবন্ধনে তাঁর বয়স এক বছর দুই মাস কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর ২৪ জানুয়ারি মামলা হওয়ার পরে রাকিব সরদারকে ২৫ জানুয়ারি আঠারো বছরের কম বয়সী দেখিয়ে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘কাউকে মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়নি। রাকিব সরদার আগের জন্মনিবন্ধন সনদের তথ্য গোপন করে নতুন নিবন্ধন করে থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে দ্বিতীয়বার নিবন্ধন করা সনদটি অনলাইনে বাতিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন ব্যক্তির একাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না। তথ্য গোপন করে কেউ দ্বৈত জন্মনিবন্ধন করে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধককে তা বাতিল করতে হবে। অন্যথায় ওই নিবন্ধকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ ঘণ্টা আগে