
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
সূচি অনুযায়ী বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আয়ারল্যান্ড খেলবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলো হবে ভারতে। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাঠে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিও কনফারেন্সে কথাবার্তাও বলেছে তারা। গতকাল বিসিবি-আইসিসির আলাপ-আলোচনার পর ক্রিকবাজসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘বর্তমান সূচি থেকে আমরা সরছি না। এমন নিশ্চয়তা আমাদের দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অবশ্যই আমরা শ্রীলঙ্কায় খেলব।'
ভেন্যু পরিবর্তন নিয়ে ক্রিকবাজ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটার সঙ্গে সহমত বিবিসি সাংবাদিক নাথান জনস। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জনস লিখেছেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে তাদের (আয়ারল্যান্ড) বাধ্য করা হয়নি। সূচি অনুযায়ী আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই হবে।’
ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের অনড় অবস্থান তুলে ধরেছে বিসিবি। একই সঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আলোচনাকালে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনরায় ব্যক্ত করেছে। একই সঙ্গে দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্য অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা বোর্ড তুলে ধরেছে।
আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সশরীর থাকার কথা থাকলেও ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীর উপস্থিত হতে পারেননি এবং ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। কোনো সুরাহা না হওয়ায় গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে বিসিবি ও আইসিসি একমত হয়েছে বলে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নিরাপত্তার শঙ্কায় ৪ জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে তাদের চার ম্যাচের তিনটিই কলকাতায়। একটি হবে মুম্বাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে 'সি' গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৪৩ মিনিট আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
১ ঘণ্টা আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
২ ঘণ্টা আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
৩ ঘণ্টা আগে