
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৩)। সে ফরিদপুর উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে উপজেলার কালিয়াকোড় পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গত শুক্রবার তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিলে স্থানীয় কৃষকেরা কাজ করতে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ দেখতে পান।
খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশটি সুরাইয়ার বলে শনাক্ত করেন। পরে থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের একটি মাছের প্রজেক্টে এ ঘটনা
৪০ মিনিট আগে
সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সুমি ও একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলযোগে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরই মধ্যে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই অবস্থায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য কারা হতে পারেন, মন্ত্রিসভার পরিসর কত বড় হতে পারে- তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কিশোরগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, এই জেলা থেকে নতুন...
১ ঘণ্টা আগে