
কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে নারীদের মিছিল শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেলের পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ঝাড়ু হাতে আমির হামজার বিরুদ্ধে স্লোগান দেন।
ঝাড়ুমিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন জানান, আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তাঁরা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তাঁরা ঝাড়ুমিছিলের মাধ্যমে তাঁদের অবস্থান তুলে ধরেছেন। তাঁরা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি আমির হামজাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ও সদর আসনের এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষুব্ধ নারীরা ঝাড়ুমিছিল করেছেন, বিষয়টি আমিও জানতে পেরেছি। তবে কাদের ব্যানারে মিছিল হয়েছে, এই মুহূর্তে বলতে পারছি না।’
কুষ্টিয়া সদর আসনে জামায়াতের প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিওবার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।

বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বাঁধ ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েক স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
২ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
৩ ঘণ্টা আগে