পাবনা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা, যা কৃষি উৎপাদন, শিল্পায়ন ও শিক্ষার জন্য সুপরিচিত। পদ্মা ও যমুনা নদীবেষ্টিত এই অঞ্চলে প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যকলাপ। জেলার সর্বশেষ সংবাদ, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। পাশাপাশি সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, পাবনা সদর, বেড়া, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত প্রথম প্রকল্প হিসেবে রূপপুরে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।

অবশেষে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের হস্তক্ষেপে পাবনার সাঁথিয়ায় ছেলের কাছে আশ্রয় না পাওয়া সেই মা ছেলের ঘরেই ফিরলেন। সেই সঙ্গে মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন গ্রাম পুলিশ ছেলে সাগর হোসেন। হাসি ফুটেছে মা-ছেলের মুখে।

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার বেলা সাড়ে ৩টায় আনুষ্ঠানিক বিক্রিয়া শুরু হয়েছে। এখন ধীরে ধীরে এগিয়ে যাবে। কবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। আগামী কয়েক দিন এভাবে চলতে থাকবে। ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের দিকে যাবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার আগে আরও একটি অনুমোদনের প্রয়োজন হবে...