মিছিল

গোদাগাড়ীতে আ.লীগের মশাল মিছিল থেকে ফেরার পথে ৮ শিশুসহ আটক ১৫
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনায় আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান
আজ শনিবার সন্ধ্যার পর বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে মশাল দেখা যায়।

যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত মিছিল শেষে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়...

টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়নে আ.লীগের মশালমিছিল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মশালমিছিল হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ডের সমাবেশ থেকে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।












