
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্তির খবরে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীর মধ্যে উল্লাস দেখা গেছে। কমিটি বিলুপ্ত হওয়া ওই অংশের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে গলাচিপা শহরের একটি মিষ্টান্নের দোকানের সামনে এই মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। এখন আর কোনো কমিটি না থাকায় তাঁরা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সরাসরি মাঠে কাজ করতে পারবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় বিএনপির একটি অংশ এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুনের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিএনপি সংশ্লিষ্ট উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ও স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘দল অনেক দেরিতে আমাদের কমিটি বিলুপ্ত করেছে। আমাদের নেতা বহিষ্কার হয়েছেন, কমিটিও বিলুপ্ত হয়েছে—এতে আমরা খুশি। এরপরও আমরা হাসান মামুনের পক্ষে কাজ করব। কর্মীরাই তাঁকে আগামী ১২ তারিখ নির্বাচনে বিজয়ী করে ঘরে ফিরিয়ে আনবে।’
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ সংগঠন। দুঃসময়ে যাঁরা দলের পাশে ছিলেন, তাঁরা অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং করবেন। পটুয়াখালীতে যেসব কমিটি বিলুপ্ত বা স্থগিত করা হয়েছে, সেখানে পক্ষ-বিপক্ষের বিষয় থাকায় কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আশা করি, সবাই মিলেমিশে দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করবে।’

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে