
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তাঁর সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।

গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় কনস্টেবল মাসুদ আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে রাহুল পলাতক।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামের এক যুবককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

গাজীপুরের টঙ্গী বাজার হাজির মাজার বস্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন প্রশাসন ও রাজউক। আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।