
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি খালের মুখে শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকার চালক ঘটনাস্থলে মারা গেছেন। তাঁর নাম শৈসাইমং মারমা।
আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৈসাইমং মারমা রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘রেমাক্রি ইউনিয়নে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা বিজিবির মাধ্যমে জেনেছি। বৃহস্পতিবার বিস্তারিত জানা যাবে।’

কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১২ মিনিট আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২৭ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহিদ আহমদ। ২১ এপ্রিল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। তবে অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
১ ঘণ্টা আগে