থানচি

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু
নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’
রূপকথার মতো শোনালেও এটাই বাস্তব যে, তথ্য প্রযুক্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সামান্য চিকিৎসাসেবা পেতে তাঁদের পাড়ি দিতে হয় ৭০ কিলোমিটার পথ। অসুস্থ শরীরে দুর্গম পাহাড়ি ও নৌপথে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে তবেই পৌঁছানো যায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ
চাঁদা দাবির অভিযোগে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধের পর জিপ ও মাহেন্দ্র চলাচলও বন্ধ হয়েছে। ১০ অক্টোবর দুপুরে চালক সমিতির সিদ্ধান্তে স্থানীয় যাত্রী পরিবহন বন্ধ থাকায় চিকিৎসা, ব্যবসা ও জরুরি কাজে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ
বান্দরবান জেলা সদর থেকে পর্যটননগরী থানচি উপজেলা সদরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, রোগী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সীমিত পরিসরে বাস চলাচল করলেও আজ শুক্রবার (৯ অক্টোবর) বান্দরবান ও থানচি—উভয় দিক থেকেই...












