
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হটিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দখলে নিয়েছে আন্দোলনকারীরা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়।
এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বরের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করে।
পরে বেলা সাড়ে ৩টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক রেখে চলে যায়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ মিরপুরের বেনারসি পল্লি, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর-৬ নম্বর, আল-হেলাল হাসপাতাল সড়ক ছড়িয়ে পর।
একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের অন্তত ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা টি-শার্ট ও মাথায় হেলমেট দেখা গেছে।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে। আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও দেখা গেছে সকাল থেকেই।
আরও খবর পড়ুন:

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে