
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১৪ মিনিট আগে
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
১৬ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
২৪ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩০ মিনিট আগে