নিউ সুপার মার্কেটের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ব্রিফিং করে আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এই আগুন নেভাতে আরও সময় লাগবে।’
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নেভাতে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নেভানো ও ডাম্পিংয়ের কাজ চলছে। এ কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।’
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এখনো কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কাজ করবেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আরও পড়ুন:
- নিউ সুপার মাকের্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট
- নিউ সুপার মার্কেটের আগুন ছড়িয়ে পড়ছে, সেনা-নৌ-বিমানবাহিনী ও বিজিবি মোতায়েন
- নিউ সুপার মার্কেটের দোতলায়ও ছড়িয়ে পড়ছে আগুন
- ‘এসির লাইন দিয়া আগুন সারা মার্কেটে ছড়াইছে’
- দোতলার অর্ধেক আগুন, বাকিডা ধোঁয়া আর ধোঁয়া: দোকান কর্মচারী সুমন
- ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ৯
- অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করছে ফায়ার ফাইটাররা
- নিয়ন্ত্রণে ভরসা ঢাকা কলেজের একমাত্র পুকুর
- ব্যবসায়ীদের মালামাল নামাচ্ছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী
- নিউ সুপার মার্কেটে আগুন: সাইন্সল্যাবে ডাইভারশন, আশপাশের সব মার্কেট বন্ধ
- তিন বছর খাজনা না দিলে জমি হবে খাস
- অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন যেভাবে
- ঈদের ছুটির পর অফিস ৯টা থেকে ৪টা
- ঢাকায় গেড়ে বসেছেন ৩৩ প্রকৌশলী
- বিদেশিদের নাগরিকত্ব দিতে আইন সংশোধন করল সৌদি আরব
- ‘পেট্রোলে ভরা ট্যাংক গরমে গাড়ি বিস্ফোরণের কারণ’: সত্যি নয়, গুজব









