
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:

শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার একটি গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।
৭ মিনিট আগে
গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতির পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।
৯ মিনিট আগে
সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে কিশোরীকে স্থানীয় বাসিন্দারা আটকের পর মারধর ও শিকলে বেঁধে হাঁটান বলে অভিযোগ উঠেছে।
১২ মিনিট আগে
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ
১৭ মিনিট আগে