
নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে