Ajker Patrika

বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ৫২
বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ হাইওয়েতে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত