রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। তাদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

নিউ সুপার মাকের্টের দক্ষিণ ভবনের দোতলায় আগুন লেগে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ব্যবসায়ীরা মালামাল বের করার চেষ্টা করছেন।
ঢাকা কলেজের ভেতরের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আপাতত পানির কোনো সমস্যা দেখছেন না কর্মকর্তারা।
দক্ষিণ ভবনের দোতলা থেকে বস্তায় করে মালামাল ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

মালামাল যাতে চুরি না হয়, সে জন্য পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। দোতলা মার্কেটের পুরোটাই পোশাকের দোকান।
আগুন ছড়িয়ে পড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া। কান্নায় ভেঙে পড়ছেন ব্যবসায়ীরা। দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান নিয়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের কথা জানতে পারে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে চার মিনিটের মধো ঘটনস্থলে যায় তাদের প্রথম ইউনিট। তবে আগুনের ভয়াবহতায় পরে আরো ইউনিট যোগ হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে ধারণা করা যাচ্ছে না।
আরও খবর পড়ুন:

আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
৩ মিনিট আগে
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। শিশু নাঈম হাওলাদারের মৃত্যু এবং তারেক চৌকিদার ও শিহাবকে গুলির ঘটনার মামলায় এ আদেশ হয়।
৬ মিনিট আগে
গাজীপুরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ১ হাজার ৪৭৯ জন ভর্তি হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ী ও কাশিমপুরকে ডেঙ্গুর হটস্পট বলছেন সংশ্লিষ্টরা।
১৭ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
২১ মিনিট আগে